www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জেগে ওঠার আশায়

জেগে ওঠার আশায়
সাইয়িদ রফিকুল হক

আগুনের সলতে নিভে যাওয়ার আগে
হঠাৎ দেখি জ্বলে ওঠে দপ করে খুব!
মানুষগুলো নিঃশেষ তবু জ্বলে ওঠে না!
বিবেক-অনুশোচনা জেগে ওঠে না মনে!

সবাই কি ঢুকেই গেছে অন্ধকারের গহ্বরে?
কেউ কি জাগবে নাকো অন্ধকার ঠেলে!
বারুদ যে ভালো লাগে তার মহাশক্তি দেখে,
ঝিমমারা দুর্বলতা ভালো লাগে না কখনো।

মরার আগে সবাই জ্বলে উঠুক একত্রে,
বিশ্বভূমি রক্ষা পাবে মহাবিপর্যয় থেকে,
মানবের পরাজয় দেখতে হতো না আর,
কবে যে জ্বলে উঠবে মৃতপ্রায় মানুষেরা!


সাইয়িদ রফিকুল হক
০৮/০৮/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast