www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানুষখুনের ইতিহাসে—১

মানুষখুনের ইতিহাসে—১
সাইয়িদ রফিকুল হক

মানুষখুনের ইতিহাসে
আছে কত শয়তান,
এই পাপীদের বংশধরে
গরম করে ময়দান।
পশুর বুকে দয়া নাইরে
মানুষ মারে নির্বিচারে,
এই পাপীদের আনন্দ যে
অনেকবড় ম্যাসাকারে।
পশুর বংশে পশু জন্মে
বাড়ে পশুর সংখ্যা,
পশুজন্মের ইতিহাসে
এটাই সঠিক ব্যাখ্যা।
খুনীর বংশ চিরদিন যে
করছে মানুষখুন,
এদের রক্তে কে লাগাবে
প্রতিশোধের নুন!


সাইয়িদ রফিকুল হক
০৫/০৮/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast