www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসায় ভয় নাইরে

ভালোবাসায় ভয় নাইরে
সাইয়িদ রফিকুল হক

ভালোবাসতে এতো ভয় কী রে?
ভালোবাসো আজ ভালো মনে।

ভালোবাসায় কোনো ভয় নাইরে,
ভালোবাসো নিঃস্বার্থভাবে সবারে,
ভালোবাসো সরল মনে সৎসাহসে,
তাইলে তুমি সুখী হবে স্বর্গের পরশে।
ভালোবাসো অন্তস্তলে নির্জনে।

ভালোবাসো বন্ধু আজ তুমি সবাইকে,
ভালোবেসে হাসি ফোটাও সবার মুখে।
মানুষমাত্রেই যেন পায় তোমার ভালোবাসা,
ভালোবেসে মিটাও গো সবার মনের আশা।
ভালোবাসা বিলাও সকল স্বজনে।


সাইয়িদ রফিকুল হক
৩০/০৭/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast