www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চারিদিকে শূন্যতা

চারিদিকে শূন্যতা
সাইয়িদ রফিকুল হক

সেইসব দিন চলে গেছে কবে!
আর খুঁজে পাই না তাদের,
মনের ভিতরে আকুলিবিকুলি
তবুও পাই না দেখা সেইসব দিনের!
সব ভেসে যায় কালস্রোতে নিমিষে,
হাতে থাকে নাকো অবশিষ্ট কিছুই!
চারিদিকে থাকে পড়ে শুধু শূন্যতা,
বুক জ্বলে যায় অতীতদিনের কথা ভেবে,
কত শত মুখ ভিড় করে এসে স্মৃতিপটে!
তবুও কারও পাই নাকো দেখা—ক্ষণিকের জন্য।
মন কাঁদে আজ কতকিছু হারানোর তীব্র ব্যথায়,
অতীতদিনের সেইসব মুখ হাসায়-কাঁদায়,
কত কথা বলে নীরবে-নিভৃতে শুধু ভালোবেসে,
সজীব হয় না তবুও কেউ তো! বুলায় না স্নেহপরশ!
দিনশেষে যেন আবার দেখি চারিদিকে শূন্যতা!


সাইয়িদ রফিকুল হক
২৯/০৭/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast