www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিভীষণ আজ চারিদিকে

বিভীষণ আজ চারিদিকে
সাইয়িদ রফিকুল হক

বিভীষণ আজ চারিদিকে
কাকে করি বিশ্বাস!
ভণ্ডামি আর ভাঁড়ামি দেখে
ঘন হয়ে আসে যেন
এই জীবনের নিঃশ্বাস।
সবখানে আজ কেমন একটা
লোকদেখানো ভাব,
রহস্যময় পৃথিবীতে
কিছুতেই যেন বুঝি নাতো
আজ মানুষের স্বভাব!
কাকে ধরবো আপন ভেবে
একটুখানি জড়িয়ে?
সবখানে আজ বিভীষণ যে
বীরের মতো অসুর-বলে
দিচ্ছে হৃদয় মাড়িয়ে।


সাইয়িদ রফিকুল হক
২১/০৭/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast