www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার হাতে দিয়ে গেলাম

তোমার হাতে দিয়ে গেলাম
সাইয়িদ রফিকুল হক

তোমার হাতে দিয়ে গেলাম শব্দফুলের মালা,
ছিঁড়ে ফেলতে চাইলে তুমি কমবে নাতো
কঠিন বুকের জ্বালা!
শব্দগুলো যে ডাকবে কত আদর করে
তোমার নাম ধরে,
আমার হাসি এরই মাঝে দেখবে তুমি নয়নভরে!
বিশ্বের সব ফাঁকির জালে ঢাকা যে পড়ে আছে,
একটু প্রেম মিলবে নাতো এই জগতে কারও কাছে!
তোমার হাতে তুলে দিলাম তাইতে এমন মালা,
আমি যখন থাকবো নাকো শব্দফুলেরা
দূর করবে তোমার মনের সকল জ্বালা!


সাইয়িদ রফিকুল হক
৩০/০৬/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast