www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিরাট বৈষম্য

বিরাট বৈষম্য
সাইয়িদ রফিকুল হক

হাত বাড়ালেই মুঠো ভরে যায়,
এই জগতের সব যে তবুও
ধরা যায় না হায়!
নিষেধের জাল লেগে আছে পদে-পদে,
মানুষ তবুও ডুবেছে আজ সুখ-মদে!
কেউ বা ত্যাগে মরছে এখন পলে-পলে,
আবার কেউ বা মরছে ডুবে ভোগ-অতলে!

এই জগতের নিয়মকানুন বৈষম্যে যে ভরা,
সবকিছু আজ ভাঙতে পারে যে-জন ভাই
এই পৃথিবী তারই কাছে হাসিমুখে দেয় ধরা।
ত্যাগী-মানুষ এখন দেখি পড়ে থাকে পথে,
ভোগবাদীরা নিয়ম ভেঙে চড়ে সোনার রথে!
সাম্যবিহীন আমাদের এই পৃথিবী আজ,
সবখানে তার কৌশলভরা ভাঁজের পরে ভাঁজ!
বিরাট ফাঁকে আটকে আছে নতুন যুগের বিশ্ব,
ভালোমানুষ প্রতিদিন তাই হচ্ছে শুধু নিঃস্ব!


সাইয়িদ রফিকুল হক
০৩/০৬/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast