www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হাঁটুজলে নামাজ

হাঁটুজলে নামাজ
সাইয়িদ রফিকুল হক

ভণ্ডগুলো হাঁটুজলে
পড়ছে এখন নামাজ,
এই পাপীরা মানছে নাকো
রাষ্ট্র-মানবসমাজ!
এদের হাতে ধর্ম এখন
ব্যবসা করার পুঁজি,
ছদ্মবেশে পাপীর দলে
গড়ছে রুটি-রুজি।
দেশের বুকে বসত করে
ভাঙছে যারা আইন,
এদের যেন হয় না করা
সামান্য এক ফাইন।
এই পাপীদের রাষ্ট্র থেকে
বের করে দাও আজ,
দেখবে তখন বন্ধ হবে
ধর্মবেচার কাজ।
হাঁটুজলে নামাজ পড়ে
করছে যারা শয়তানী,
রাষ্ট্র কেন আচ্ছামতো
দেয় না তাদের প্যাঁদানী?


সাইয়িদ রফিকুল হক
২৫/০৫/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast