www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনের তৃষ্ণা

মনের তৃষ্ণা
সাইয়িদ রফিকুল হক

হাত বাড়ালেই কুমার নদী
জলে ভরা আছে,
তবুও দেখি বিরাট তৃষ্ণায়
হৃদয় ভরে আছে!
তোমার মনের তৃষ্ণা মেকী
বলছি নাতো সেধে,
কিন্তু ভাবি, একটা হৃদয়
রাখছো বুঝি বেঁধে?
জলে ভরা কলসগুলো
ছুঁইতে তুমি পারো,
তবুও দেখি, কঠিন তৃষ্ণায়
কেমন যেন করো!
তৃষ্ণা তোমার মিটবে নাকো
অশান্ত এই মনে,
লোকালয়ের ভিড় ঠেলিয়া
একটু আসো বনে।
মনটা তোমার প্রশান্ত নয়
তাইতে এতো তৃষ্ণা,
দানের খাতায় হাত বাড়িয়ে
কমাও মনের যাচনা।
হাত বাড়ালেই কত নদী
জলে ভরা আছে,
তবুও দেখি সাগরসমান
তৃষ্ণা তোমার কাছে!


সাইয়িদ রফিকুল হক
২৩/০৫/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast