www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্নগুলো ঝরে গেল

স্বপ্নগুলো ঝরে গেল
সাইয়িদ রফিকুল হক


আগে যদি বুঝে নিতাম
সূক্ষ্ণ বিবেক ধরে,
স্বপ্নগুলো ঝরে যাবে
হঠাৎ এমন করে!
তাইলে বন্ধু বুকের ভিতর
স্বপ্ন ধরে রাখি?
একনিমিষে বুঝে নিতাম
এসব শুধুই ফাঁকি।
বুঝার ভুলে এই জীবনে
পণ্ড হলো সবি,
স্বপ্ন দেখে ব্যর্থ হলাম
আমি ক্ষুদ্র কবি।
স্বপ্নগুলো ঝরে গেল
সবই বুঝার আগে,
ভুলের মাঝেও ভুল করি যে
আরও অনুরাগে।


সাইয়িদ রফিকুল হক
১৩/০৫/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast