www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আত্মসুখনির্মাণ

আত্মসুখনির্মাণ
সাইয়িদ রফিকুল হক

অনেক কষ্ট পার হয়ে যেই
গেলাম ডুবে একটুখানি সুখে,
সোনামাখা রঙ ছড়িয়ে
ভোরের আলো পড়লো তখন মুখে!
এতোদিনের কষ্টগুলো ছিল নাতো মনে,
ভোরের আলোয় হঠাৎ করে
সবকিছু তাই জাগলো মনের কোণে!
দুঃখের দিনে পাইনি যাকে আজকে কেন
করবো তাকে আদর!
নিজের সুখে ডুবে গিয়ে ফিরিয়ে দিই
ভালোবাসার মেকী চাদর।
আত্মসুখে মগ্ন আমি
চাই না পরের চকমকি!
মনভুলানো হাসি নিয়ে
দূরবাসনায় যাও না ফিরে সখী।


সাইয়িদ রফিকুল হক
০৬/০৫/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast