www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এই অবসরে

এই অবসরে
সাইয়িদ রফিকুল হক

ঘরে বসে খৈ না ভেজে
একটু পড় বই,
আলাপ-সালাপ করবে পরে
বাড়ির পাশে যতই থাকুক সই।
নিজের ভালো, পরের ভালো
চাইতে হবে একসাথে,
বিপদকালে বন্ধু তুমি
হাত রেখো না কারও হাতে।
হঠাৎ করেই অনেক ছুটি
বুঝবে ছুটির মানে,
দেশনেতাদের আদেশ যেন
ঢোকে তোমার কানে।
বিশ্বজুড়ে বিপদ এখন
তাইতে ছুটি পেলে,
বোকার মতো রাস্তাঘাটে
বেড়াও কেন হেসে-খেলে?
ঘরে থাকো—ঘরে থাকতে
দিচ্ছে নেতা আদেশ,
তুমি একটু সজাগ হলে
বাঁচবে সোনার বাংলাদেশ।
অনেক বেশি ছুটি পেয়ে
হচ্ছো কেন বেসামাল?
এই বিপদে অবসরে
হচ্ছো কেন মাতাল?
অনেক আশার ছুটিগুলো
কাটাও বইয়ে ডুবে,
ঘরে বসে থাকো সবাই
কথা বলো চুপে।


সাইয়িদ রফিকুল হক
০৩/০৪/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast