www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুঃখসমুদ্র

দুঃখসমুদ্র
সাইয়িদ রফিকুল হক

সমুদ্র দেখতে গিয়ে
ফিরে এলাম মাঝপথে!
হঠাৎ যেন মনে হলো:
সমুদ্র দেখার দরকার নাই!
বুকের ভিতরে অবিরাম
বয়ে চলেছে কত দুঃখসমুদ্র!
কী লাভ হবে শীতলজলের
একটা নিশ্চুপ সমুদ্র দেখে!
তারচেয়ে দেখি বুকের ভিতরে
কেমন করে নিরবধি বয়ে চলেছে
সাতজনমের দুঃখমাখা সমুদ্রখানা।


সাইয়িদ রফিকুল হক
১৪/০৩/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast