www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কথা বলো সরল মনে

কথা বলো সরল মনে
সাইয়িদ রফিকুল হক

অদ্ভুতভাবে কথা বোলো না,
সরল মনে কথা বলো হেসে।
অহংকারে এতোটা ডুবে থেকো না,
ভেসে ওঠো হে, একটুখানি সরলতায়।
খুব পোশাকি হয়ো নাকো বন্ধু,
মানুষ হও দিনে-দিনে আর ধীরে-ধীরে।
প্রেমের পথ বড় অমর্সণ
সেখানে আজ রাঘব বোয়াল খুব বেশি।
সরল মনে ভালোবাসো সকল প্রাণ
অহংকারে বাড়ে নাকো প্রেমের শক্তি।
অদ্ভুতভাবে কথা বোলো না
সবার জন্য কথা বলো একটুখানি হেসে।


সাইয়িদ রফিকুল হক
১০/০৩/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast