www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রভুর কাছে ক্ষমা চাও

প্রভুর কাছে ক্ষমা চাও
সাইয়িদ রফিকুল হক

প্রভুর কাছে ক্ষমা চাইতে
লজ্জা কেন করো?
আশায়-আশায় তাঁরই
দয়ার চাদরখানা ধরো।

তিনি সবার খবর জানেন
তাঁর কাছে কি লজ্জা আছে?
রহমতের চাদর ধরে
ফিরে এসো তাঁরই কাছে।

মানুষ হতে চাইলে তুমি
স্রষ্টাপথে সৃষ্টি করো ভজন,
তাইলে তুমি পারবে হতে
দীনদুনিয়ার রাজন।

প্রভুর কাছে ক্ষমা চাও রে
হয়ে অনেক নত,
তাই ইস্তেগফার পড় বেশি
দিনে-রাতে অবিরত।

প্রভুর কাছে ক্ষমা চাইতে
লজ্জা তুমি কোরো নাকো,
দুনিয়াতে-আখেরাতে
আল্লাহপ্রভুর নামই ডাকো।


সাইয়িদ রফিকুল হক
০৫/০৩/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast