www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দেশের ভালো চাইলে তোরা

দেশের ভালো চাইলে তোরা
সাইয়িদ রফিকুল হক

দেশের ভালো চাইলে তোরা
করিস কেন ভেজাল?
মানুষগুলোর বুকে তোরা
ঠুকিস কেন গজাল?
পশুর মতো পশু হয়ে
দিন যে গেল তোদের,
সময় বুঝি হয়নি আজও
বিবেক-জাগা-বোধের?
টাকার লোভে পশু হয়ে
করলি শুধু মওজুদ,
অনেক পশু ইচ্ছেমতো
খাচ্ছে আবার সুদ!
লোভের আগুন ছাড়ছে নাকো
আমার সোনার দেশে,
এই পশুদের দমন করতে
আয় না বীরের বেশে।
তোদের লোভে হচ্ছে ভেজাল
শিশুখাদ্য—দুধ!
স্বার্থনেশায় তোরা পশু
এখনও যে বুঁদ!
দেশের ভালো চাইলে তোরা
মানুষ হয়ে যা,
নইলে তোদের ভাগ্যে আছে
মৃত্যু-নামের সাজা।


সাইয়িদ রফিকুল হক
০৬/১১/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast