www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিজের পাপে মরিস নারে

নিজের পাপে মরিস নারে
সাইয়িদ রফিকুল হক

নিজের পাপে মরিস নারে
পাপীস্থানের বলদ,
পরকালেও পড়বে ধরা
তোদের পাপ আর গলদ।
জোব্বা শুধু শরীর ঢাকে
ঢাকে নাকো পাপ,
কোনোদিনও হয় না ভালো
একাত্তরের সাপ।
নিজের পাপে মরিস নারে
পাপীবংশের আজাব,
পারলে তোরা মানুষ হয়ে
বদলে ফেলা স্বভাব।
নিজের ভুলে নিজের পাপে
দেশকে করিস পর!
পরের দেশকে ভাবিস তোরা
বাপ-দাদারই ঘর।
নিজের পাপে মরিস নারে
পাপীবংশের পাপ,
চিনতে আমরা পারি তোদের
একাত্তরের সাপ।


সাইয়িদ রফিকুল হক
০৮/১০/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১০/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast