www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পূজার ফুলে

পূজার ফুলে
সাইয়িদ রফিকুল হক

পূজার ফুলে লোভ ছিল না
ছিল শুধু ভক্তি আর প্রেম,
তাইতে ভক্ত পদতলে
ফেলে রাখে মণি-মুক্তা-হেম।

ভালোবাসার পুণ্য ফুলে
মিটে যায় যে সকল আশা,
নিখাদ প্রেমের ভালোবাসা
রুখে দেয় সব সর্বনাশা!

পূজার ফুলে লোভ থাকে না
থাকে শুধু চিরদিনের সুখ,
আয় রে সবাই ভালোবেসে
পুর্ণ করি সবার বুক।

সাইয়িদ রফিকুল হক
০৬/১০/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১০/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast