www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কঠিন জীবন

কঠিন জীবন
সাইয়িদ রফিকুল হক

চোখের জলে ভাসবে কত
চোখ যে বড় অসহায়,
জল শুকালেও কষ্ট যায় না
কঠিন জীবন হায়!
চোখের জলে হয়নি কিছুই
পরিশ্রমই সার,
আলসেমিটা ছাড়তে পারলে
জুটবে গলায় হার।
কঠিন জীবন কঠিন মানুষ
সবখানে তার কাঠিন্য,
বাইরে শুধু একটু হাসি
ভিতরে যে মালিন্য!
কঠিন জীবন বহন করে
ছুটছি কত আশায়,
মনের কষ্ট যায় না দেওয়া
চোখের জলে ভাসায়।

সাইয়িদ রফিকুল হক
২৮/০৯/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast