www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনের সুখে

মনের সুখে
সাইয়িদ রফিকুল হক

মনে যদি থাকতো আমার
অনেক বেশি জ্বালা,
তোমার গলায় দিতাম একটা
বকুল ফুলের মালা!
প্রেমসাগরে ডুবি নাইতো
অন্যরকম সুখে,
ভালোবাসার সস্তা কথা
নাই যে আমার মুখে।
মনে জ্বালা রাখি নাইতো
নিই না তোমার পিছু,
আপনমনে আপনসুখে
ভাবি কতকিছু!
মনের সুখে স্বপ্ন বুনে
আছি অনেক ভালো,
তোমার জন্য মালা গেঁথে
মন করি না কালো!
ভালোবাসা সস্তা এখন
যাচে অনেককিছু,
আগের মতো ছোটে নাতো
বকুল ফুলের পিছু!



সাইয়িদ রফিকুল হক
১৯/০৯/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast