www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বর্ণচোরা শত্রুগুলো

বর্ণচোরা শত্রুগুলো
সাইয়িদ রফিকুল হক

অনেক জাতের বর্ণচোরা
শত্রু এখন দেশে,
লোকদেখানো প্রেমের কথা
বলছে এরা হেসে!
এদের মতো ভণ্ডসাধু
আর পাবে না খুঁজে,
পশু খেদাও দেশের স্বার্থে
আর থেকো না চোখ বুজে।
অনেক জাতের অনেক পশু
ধরছে কত লেবাস!
পাকিস্তানের পাপভূমিতে
এদের বসবাস।
দেশের বুকে শত্রুগুলো
করছে বদল জার্সি,
বাংলা ছাড়া ভাষা এদের
আরবি কিংবা ফার্সি।
বর্ণচোরা শত্রুগুলো
দেখলে মারবে কষে,
দেশ বাঁচাতে পাপ তাড়াতে
আর থেকো না বসে।


সাইয়িদ রফিকুল হক
০২/০৯/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast