www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফুলের বনে গন্ধ নাই

ফুলের বনে গন্ধ নাই
সাইয়িদ রফিকুল হক

ফুলের বনে গন্ধ যে নাই, গন্ধ কোথায় গেল!
দেশের বুকে শান্তি পাই না, শান্তি কীসে খেল?
মানুষজনের বুকের ভিতর নাই যে কোনো মায়া,
তারউপরে চারিদিকে শকুনদেরই দেখছি শুধু ছায়া!

চিরচেনা শকুনগুলো ঘুরছে সবার পাশে,
অনেক পাপী তাদের দেখে কেমন করে হাসে!
ভণ্ডগুলো দিনে-রাতে ছুটছে টাকার লোভে,
মনুষ্যত্বের লেশমাত্র নাই যে এদের স্বভাবে।

রাজনীতিতে ভণ্ডগুলো খাচ্ছে শুধু ডিগবাজি,
এই পাপীদের অনেকেই যে বিরাটবড় হাজি!
পাজীগুলো পাচ্ছে আসন ধর্ম-নামের সভায়,
মানুষজনের চরিত্রটা হচ্ছে নষ্ট এদের বদপ্রভায়।

বংশগুণের কুলীনগুলো পাচ্ছে নাকো আদর,
রাজসভাতে ঠাঁই নিয়েছে হতচ্ছাড়া বাঁদর।
দেশের বুকে হচ্ছেটা কী? জানতে নাকি বারণ!
বলতে পারেন কেউ যদি ভাই জানেন আসল কারণ?


সাইয়িদ রফিকুল হক
৩০/০৮/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৮/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast