www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিশ্বভূমির প্রতিপালক

বিশ্বভূমির প্রতিপালক
সাইয়িদ রফিকুল হক

বিশ্বভূমি এখনও তো
তোমার হাতের মুঠোয়,
তবুও কেন বিশ্ব কাঁপে
পশুগুলোর গুঁতোয়!
শুয়োরগুলো অট্টহেসে
মারছে মানুষ নির্বিচারে,
মানুষগুলো মরছে কেন
পশুর অত্যাচারে?
পশুর ক্ষুধায় হচ্ছে বলি
তোমার সোনার মানুষ,
অত্যাচারী জালিমশাহী
উড়ায় শুধু ফানুস!
ভালোমানুষ পায় না কেন
একটু ভালো ঠাঁই?
বিশ্বভূমির প্রতিপালক,
তোমার কিছুই করার নাই?
সবখানে আজ অনিয়ম যে,
মরছি আমরা কেঁদে,
এই পাপীদের জাহান্নামে
পাঠাও না কেন বেঁধে?
শয়তানেরা আজকে দেখি
হাসছে সুখে জান্নাতে!
ভালোমানুষ কষ্টে আছে
ভীষণরকম কান্নাতে।
বিশ্বভূমি এখনও তো
তোমার হাতের মুঠোয়,
তবুও কেন বিশ্ব কাঁপে
মানুষখুনীর গুঁতোয়?


সাইয়িদ রফিকুল হক
১১/০৮/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৮/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast