www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আপন-পর

আপন-পর
সাইয়িদ রফিকুল হক

যিনি তোমার আপন ছিল
করলে তাঁকে পর,
অন্ধকারের চিতার সঙ্গে
বাঁধলে তুমি ঘর!

ক’দিন পরে দেখি তোমার
চোখে ভীষণ জল!
অন্ধকারের চিতার সঙ্গে
হয়নি ভালো ফল।

বুকে তোমার সাহস থাকলে
একটু ঘুরে দাঁড়াও,
চিতার ভীষণ গ্রাস থেকে
নিজকে তুমি ছাড়াও।

ভুল করেছো অনেক বেশি
চিনতে শেখো আপন-পর,
মানুষ হলে আর কোরো না
মাংসলোভী চিতার ঘর।


সাইয়িদ রফিকুল হক
২২/০৬/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৬/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast