www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সত্যকথা বলার মতো মানুষ নাই

সত্যকথা বলার মতো মানুষ নাই
সাইয়িদ রফিকুল হক

চাটুকারে ভরে গেছে দেশ,
তোষামোদকারী চারিপাশে,
চলছে শুধু তৈলমর্দনের খেলা!
সত্যকথা বলার মতো মানুষ নাই।

পা-চাটা কুকুরে হাসে কত সুখে!
গোলামগুলো বাঁশি বাজায় হেসে,
আস্তাকুঁড়ের পাতাগুলো উঠতে চায় জাতে!
তবুও আজ সত্যকথা বলার মতো মানুষ নাই।

গামছাগুলো ছিল আগে হাত-পা মোছার কাজে,
এখন গামছাগুলোও উঠেছে কারও-কারও মাথায়!
চামচার কাঁধে ভর দিয়ে বিকৃত-মস্তিষ্ক হতে চায় নেতা!
সবখানে আজ নগ্ন তোষামোদকারী দালালের ভিড়।

চাটুকারে ভরে গেছে আজ সোনার বাংলা,
দালালের গন্ধে ঘুম আসে না আমাদের কতদিন,
পা-চাটা কুকুরের নগ্ন-খেলা আর তো সয় না!
তবুও আজ দেশে সত্যকথা বলার মতো মানুষ নাই।


সাইয়িদ রফিকুল হক
১৯/০৬/১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৬/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast