www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানুষ হলে

মানুষ হলে
সাইয়িদ রফিকুল হক

চোখে আঙুল দিয়ে
আর কত দেখাবে?
বেহায়া যারা তারা কি
পথের সন্ধান পাবে?
মানুষ হলে ইঙ্গিতে
ফিরে পাবে সৎপথ,
নষ্টের ভিড়ে তাইতো
পথ হারায় না সৎ।

মানুষ হলে তবুও তাকে
পথ দেখানো যায়,
পশুদের কি পথ দেখায়ে
ভালো হবে হায়!
মানুষরূপী অন্ধপশু
ঘোরাফেরা করে চারিপাশে,
পশুর মতো ভয়ংকর পশু
তাচ্ছিল্যভরে অট্টহাসে!

মানুষ হলে তাকেই তুমি
দিয়ো শুধু উপদেশ,
তোমার দানে বিশ্বসভায়
হাসবে প্রাণের বাংলাদেশ।


সাইয়িদ রফিকুল হক
১১/০৬/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৬/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast