www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফুলকলিদের ভালোবাসা

ফুলকলিদের ভালোবাসা
সাইয়িদ রফিকুল হক

ফুলকলিদের ঘুম ভেঙে যে
ডাকলো আমায় কাছে,
তাদের কাছে অনেক ফুলের
সুবাস নাকি আছে!
ফুলের সুবাস গায়ে মেখে
ঘুরি ফুলের বনে,
অবাক হয়ে লক্ষ্য করি
দুঃখ নাই যে মনে!
ফুলকলিদের ভালোবাসায়
মনটা সজীব হলো,
এসো বন্ধু, ভালোবাসার
ফুল ফোটাবো চলো।


সাইয়িদ রফিকুল হক
০৬/০৬/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৬/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast