www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আল্লাহ তুমি

আল্লাহ তুমি
সাইয়িদ রফিকুল হক

আল্লাহ তুমি অনেক মহান
বিরাট তোমার ক্ষমা,
ভালোবেসে গড়লে ধরা
কত মনোরমা!
তোমার মানুষ খুবই লোভী
চায় না কেহ মরতে,
মরা মানুষ ভোগের আশায়
উঠছে টাকা ধরতে!
লোভীর কুলে লোভীগুলো
চাচ্ছে আরও বেশি,
মরার ভয়টা ভুলে গিয়ে
ফুলায় শুধু পেশী।
আল্লাহ তুমি গুনাহগারের
পথটা দেখাও বাঁচার,
নইলে কারও সাধ্য নাই যে
গুনার সিন্ধু সেচার।


সাইয়িদ রফিকুল হক
০১/০৬/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৬/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast