www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাল্লাগেনা

ভাল্লাগেনা
সাইয়িদ রফিকুল হক

ভাল্লাগেনা ভাল্লাগেনা
মনটা বড়ই নিরামিষ,
ঘুষখোরেরা এই দুনিয়ায়
খাচ্ছে ভীষণ আমিষ।
ঘুষের টাকায় অনেক পসার
অনেক বেশি লাভ,
তাইতে দেখি পশুগুলোর
বদলায় নাকো স্বভাব।

ভাল্লাগেনা ভাল্লাগেনা
সমাজটা যে যাচ্ছে...,
ঘুষখোরেরা প্রতিদিনই
দেশটা গিলে খাচ্ছে।
খুন-ধর্ষণ লেগে আছে
আরও কত জ্বালা!
এই দেশেতে পাপীরা সব
কার যেন ভাই শালা!

ভাল্লাগেনা ভাল্লাগেনা
কী যে করি ভাই,
পাপীর জ্বালায় এখন বুঝি
দেশটা ছেড়ে যাই!


সাইয়িদ রফিকুল হক
২৬/০৫/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৫/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast