www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভুলবাড়িতে

ভুলবাড়িতে
সাইয়িদ রফিকুল হক

ভুলবাড়িতে বাসা বেঁধে
সফল কেমনে হবে?
জীবনভরে ভুলবাড়িতে
ভুলই শুধু রবে।
একটা ভুলে অনেক ভুল যে
হবে সারাজীবন,
ভুলের খাতায় নাম লিখালে
ভুলেই হবে মরণ।
ভুল যে এমন কঠিন ব্যাধি
ছাড়ে নাতো পিছু,
মরণ-রোগে সব ক্ষয়ে যায়
বাদ থাকে না কিছু।
ভুলবাড়িটা ছেড়ে বন্ধু
এসো নির্ভুল পথে,
তাইলে তুমি খুব সহজে
চড়বে স্বপ্নরথে।


সাইয়িদ রফিকুল হক
১৫/০৫/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৫/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast