www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পৃথিবীটা আগের মতো

পৃথিবীটা আগের মতো
সাইয়িদ রফিকুল হক

পৃথিবীটা আগের মতো
কথা বলে না শীতলস্বরে,
সবখানে তার দমফাটানো
গরমে আছে ভরে!
সব মানুষের জীবন এখন
হয়ে উঠেছে অতিষ্ঠ,
পৃথিবীটা বলে না তাও
শীতল হয়ে করবো তিষ্ঠ।
মানুষগুলো মরে কেঁদে
কোথায় পাবে শান্তি?
কোথায় আছো প্রভু?
দূর করে দাও ভ্রান্তি।
পৃথিবীটা আগের মতো
হতো যদি একটু শান্ত,
গরিব-দুঃখী হতো না আর
দুঃসহ জ্বালায় ক্লান্ত।

সাইয়িদ রফিকুল হক
০৮/০৫/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৫/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast