www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ধর্ম এখন

ধর্ম এখন
সাইয়িদ রফিকুল হক

ধর্ম এখন ব্যবসা করার
অনেক বড় অস্ত্র,
তাইতে দেখি ভণ্ডগুলো
ধর্ম-নামে সশস্ত্র।
মুর্খগুলো ধর্ম বেচে
খাচ্ছে পাপীর কাছে,
ধর্মপ্রেমের অভিনয়ে
এদের ডিগ্রী আছে।
ধর্ম এখন লোকদেখানো
অনেক সাধের জিনিস,
সস্তাপাপীর নিকট থেকে
অল্প টাকায় কিনিস।
পাপীগুলোর লেবাস দেখে
মুর্খ ছোটে জোরসে,
সস্তা কথায় ভণ্ডগুলো
ওদের পাগল করছে।
ধর্ম এখন কারও কাছে
কালোটাকার ধান্দা,
সত্যপথে ভালোবেসে
নাই যে খোদার বান্দা।


সাইয়িদ রফিকুল হক
০৪/০৫/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৫/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast