www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কীসের এত বড়াই

কীসের এত বড়াই?
সাইয়িদ রফিকুল হক

কত বছর হয়ে গেল
আজও নিজকে চিনি না!
মনটা কেন কাঁদে এত
আজও তা-ই জানি না।
কীসের এত জীবন আমার
কীসের এতই বা বড়াই?
নিজকে কিছুই না চিনে
ছায়ার সঙ্গে করছি শুধু লড়াই।
মানুষ আমরা মূর্খ ভীষণ
সবখানে যে ভুলের মালা,
কবে একটু মানুষ হয়ে
মিটবে সবার মনের জ্বালা?

সাইয়িদ রফিকুল হক
১৯/০৪/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৪/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast