www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুধু ক্ষমা চাই

শুধু ক্ষমা চাই
সাইয়িদ রফিকুল হক

প্রভু তোমার সাধ্য আছে
ক্ষমা কর আমায়,
কত ক্ষমা পাইছে লোকে
লেখা আছে নামায়।
আমি অধম তুচ্ছ খুবই
শক্তি আমার নাই,
ইহলোকে-পরলোকে
শুধু ক্ষমা চাই।
আমার ভুলে শাস্তি তুমি
দিয়ো নাকো অন্যে,
ক্ষমার দরজা দাও না খুলে
প্রভু আমার জন্যে।


সাইয়িদ রফিকুল হক
০৯/০৪/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৪/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast