www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিশ্বজুড়ে প্রভু

বিশ্বজুড়ে প্রভু
সাইয়িদ রফিকুল হক

বিশ্বজুড়ে প্রভু তোমার
শক্তি বিরাট-অসীম!
তবুও আমরা গর্ব করি
ক্ষুদ্র মানব সসীম।
আমরা বড় নিরেট বোকা
করছি শুধুই বড়াই,
যুক্তিতর্কে তোমার সঙ্গে
করছি কত লড়াই!
ক্ষুদ্র হয়েও ছাড়ছি নাতো
অহংকারের বোঝা,
সময় থাকতে সত্যপথে
হচ্ছি নাতো সোজা।
বিশ্বজুড়ে প্রভু তুমি
দেখাও কত কুদরত!
মূর্খগুলো করছে তবুও
পাপের পথে সোহবত।


সাইয়িদ রফিকুল হক
০৭/০৪/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৪/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast