www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অক্টোপাসের আনাগোনা

অক্টোপাসের আনাগোনা
সাইয়িদ রফিকুল হক

অক্টোপাসের আবির্ভাবে
মনটা ভীষণ খারাপ,
পশুগুলো লোকালয়ে
খাচ্ছি কত সিরাপ!

দেশের বুকে ঘাতকগুলো
দিচ্ছে মাথাচাড়া,
তবুও কেন দেশপ্রেমিকদের
পাই না তেমন সাড়া!

সবাই বুঝি লাভের হিসাব
কষতে ভীষণ ব্যস্ত,
দেশটা আবার পশুর হাতে
হবে নাতো ন্যস্ত?

অক্টোপাসের আনাগোনা
বাড়ছে ভীষণরকম,
তাইতে দেখি দেশের মানুষ
হচ্ছে শুধু জখম।

এই পশুদের ঘায়েল করে
জাগবে কবে জাতি?
দেশ-বাঁচাতে হাসিমুখে
হও রে বীরের সাথী।


সাইয়িদ রফিকুল হক
০৫/০৪/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৪/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast