www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাধীনতার সত্য গান

স্বাধীনতার সত্য গান
সাইয়িদ রফিকুল হক

স্বাধীনতার সত্য গানে
কলজে কাঁপে রাজাকারের,
ধামাচাপা চলবে না আর
ওদের ভীষণ ম্যাসাকারের।

একাত্তরের পাপীগুলো
এখন ভীষণ লেবাসধারী,
ধর্মকর্ম রসাতলে
ওদের আছে বাড়াবাড়ি।

হালজামানায় রাজাকারে
করছে নাটক দেশপ্রেমের,
বুকের ভিতর বাজনা বাজে
পাকিস্তানী হনুমানের!

স্বাধীনতার সত্য গানে
হচ্ছে পাগল রাজাকারে,
এদের ফাঁসি দিতে হবে
সারাদেশে নির্বিচারে।

সকাল-সন্ধ্যা গাইতে হবে
স্বাধীনতার সত্য গান,
তবেই তোরা একটু হবি
কলিযুগের ইনসান।


সাইয়িদ রফিকুল হক
২৬/০৩/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৩/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast