www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গালফুলানো ব্যাঙ

গালফুলানো ব্যাঙ
সাইয়িদ রফিকুল হক

ব্যাঙের মতো গালফুলিয়ে
তোমরা যারা হাসো,
আত্মসুখে পাপের পথে
জ্ঞান হারিয়ে ভাসো!

তোমরা হলে ব্যাঙের বংশ
আদ্যিকালের ব্যাঙ,
তাইতে দেখি আষাঢ় মাসে
কর ঘ্যাঙর ঘ্যাঙ!

সারা বছর তোমরা থাকো
মাচার তলে শুয়ে,
একটু সুযোগ পেলে তোমরা
নাচো ন্যাংটা হয়ে!

গালফুলানো ব্যাঙের দলে
করছে বাড়াবাড়ি,
সবক’টাকে ধর না এবার
নাই যে ছাড়াছাড়ি।


সাইয়িদ রফিকুল হক
২৪/০৩/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৩/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast