www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমরা শিশু

তোমরা শিশু
সাইয়িদ রফিকুল হক

বাইরে দেখ কত আলো
আলোর মিছিল যেন!
কোন আলোকে মন রাঙাবে
তা কি তুমি চেন?

বাইরে শুধু আলোর খেলা
দেখতে লাগে ভালো,
কিন্তু তুমি জ্ঞানআলোকে
মনটা কর আলো।

মনে তোমার আলোর ভুবন
উঠতে পারে গড়ে,
জ্ঞান-বিজ্ঞানের বইগুলো সব
নিও তুমি পড়ে।

তোমরা শিশু দেশের বুকে
হবে জ্ঞানের মশাল,
বইপুস্তক পড়বে বেশি
হৃদয় করবে বিশাল।

দেশের শত্রু ঘৃণা করে
গাইবে দেশের গান,
রাজাকারদের লাথি মেরে
রাখবে জাতির মান।


সাইয়িদ রফিকুল হক
২৪/০২/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৩/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast