www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কোথায় যাচ্ছিস মেয়ে

কোথায় যাচ্ছিস মেয়ে?
সাইয়িদ রফিকুল হক

কোথায় যাচ্ছিস? শোন রে মেয়ে,
খুশির চোটে আনন্দ ঝরছে
তোর যে দু’গাল বেয়ে!

একটু দাঁড়া দেখি তোকে,
দেখতে যে তুই মায়ের মতো!
আর সরলতা পেয়েছিস তুই বাবার,
কারও কাছে হবি নাকো নত।

চারিদিকে এখন শিয়াল
ফাঁদ পেতেছে কে যে কোথায়!
একটু বুদ্ধি রাখিস মা তোর মাথায়।

কোথায় যাচ্ছিস মেয়ে?
ঘরে ফিরিস নিরাপদে,
করিস নাকো একটু দেরি
ঘুম আসবে না নইলে আঁখি মুদে।


সাইয়িদ রফিকুল হক
১০/০২/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast