www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিশ্বাসের ভিত্তি

বিশ্বাসের ভিত্তি

তোমার কান্নার শব্দ
বানের জলের চেয়ে ভয়াবহ!
তোমার হাসিটুকু
ভূমিকম্পের চেয়ে ক্ষতিকর।
তোমার ভালোবাসা
ধুতুরা বিষে ছেয়ে আছে,
তোমার আশ্বাসটুকু
জচিল মেঘে চাপা পড়ে আছে।
তোমার কান্নার শব্দ
ভেসে যায় জোয়ারে মতো,
তোমার হাসিটুকুতে
খুঁজে পাই না সান্ত্বনার ভাষা।
তোমার কান্নার শব্দ
প্রতারণার নতুন ফাঁদ নয়তো?
তোমার ভালোবাসা
প্রহসনের আরেক খেলা বুঝি?
তোমার সবকিছুতে
চারিদিকে ঘিরে আছে অবিশ্বাস,
তোমার কান্নার শব্দ
বিশ্বাসের ভিত্তি গড়তে পারেনি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast