www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতা ভালো লাগে না তোর

কবিতা ভালো লাগে না তোর
সাইয়িদ রফিকুল হক

কবিতা ভালো লাগে না তোর
তবে তুই এখনই জঙ্গলে যা,
দাঁতাল শূয়রের সঙ্গে বাস করে
দিন-রাত শুধু ফুর্তিতে কচু খা!

কবিতা ভালো লাগে না তোর
তবে কী ভালো লাগে শুনি?
জীবন কাটছে বুঝি তোর এখন
নারীদেহের আশায় দিনগুনি!

কবিতা ভালো লাগে না তোর
ভালো লাগে বুঝি সস্তা কিছু?
তবে কেন সীমাহীন মূর্খতায়
তুই নিয়েছিস আমাদের পিছু!

কবিতা ভালো লাগে না তোর
এখনও আছিস মানবসমাজে!
তুই ফিরে যারে বরাহ-সঙ্গে
তোর জীবনের আসল কাজে।

কবিতা ভালো লাগে না তোর
ভালো লাগে বুঝি মদ, সস্তা...,
তোর চেয়ে ভালো দেখি আজ
আমার দেশের কুকুরের অবস্থা।


সাইয়িদ রফিকুল হক
০২/১২/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast