www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবনে রোদ চাই

জীবনে রোদ চাই
সাইয়িদ রফিকুল হক

জীবনের রোদ্দুর
ঢাকা পড়ে গেছে অচেনা মেঘে,
আবার কবে সূর্য উঠবে এই অভাগার জীবনে?
মেঘের খুব শক্ত বেড়া যেন জীবনজুড়ে!
হাসিটুকু কেড়ে নিয়েছে ঘনকালো মেঘ,
মাথার উপরে দুলছে শুধু অবিশ্বাসের ছায়া।

জীবনের আলোটুকু
নিভে যাচ্ছে কুটিল মেঘের সর্বগ্রাসী চেহারায়,
যে রোদটুকু জমেছিল বড় ভালোবাসায়
তাও আজ কেড়ে নিচ্ছে অচেনা মেঘের দল!
ভালোবাসার ঝোলাটা দেখি শূন্য পড়ে আছে,
সেখানে এখন গাঢ় অন্ধকারের ভয়ংকর উলঙ্গ নৃত্য।

জীবনের রোদ্দুর
আবার কবে উঠবে এই বাধার পাহাড় পেরিয়ে?
আবার কবে দেখবো আলো ঝলমলে সেই সকাল?
আবার কবে দেখবো শিউলিঝরা সোনালি প্রভাত?
আবার কবে বয়ে আনবে নতুন সূর্য জীবনের রোদ্দুর?
একটু বাঁচার জন্য এই জীবনে আজ শুধু রোদ চাই।


সাইয়িদ রফিকুল হক
২৯/১১/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast