www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঈমানচোরার গল্প

ঈমানচোরার গল্প
সাইয়িদ রফিকুল হক

কলজে ফেটে মরিস নারে ঈমানচোরার দল,
পাপের ভারে পড়বে ভেঙে তোদের বুকের বল।
মিথ্যাকথা বলতে-বলতে জিহ্বা তোদের আগুন,
চেটেপুটে খাইলি তোরা সভ্য জাতির ফাগুন।

মানুষ-নামের পশু তোরা তারচে ভয়ংকর,
ধর্মপ্রেমের নাটক তোদের ফাঁকি শুভংকর!
মানুষ-মারার ফন্দি করে খেলছো কত খেলা,
তোদের সঙ্গে আছে আরও দেশ-বিদেশের চেলা।

বুকের বল যে নাই রে তোদের পড়লি তোরা শুয়ে,
হাঁটবি তোরা এখন বুঝি একটু নুয়ে-নুয়ে!
দেশের গর্বে বুক ভরে না এমনি তোরা পাষাণ,
তোদের মতো পশু থেকে চায় যে জাতি আসান।

দেশের এতো সুনাম শুনে বুকটা ভাঙে শোকে,
হারামখোরের দল যে বলে সাধে কি আর লোকে!
বিনাকাজে খাচ্ছে যারা তারাই এখন পাজী,
ঘুষের টাকায় হচ্ছে বেকুব অনেক বড় হাজী!

পাপীর খাতায় নাম লিখিয়ে ভণ্ডগুলো নেতা,
ছলে-বলে চাই যে ওদের একটু ভোটে জেতা!
ঈমানচোরার দল ঢুকেছে আমার সোনার দেশে,
বীর-বাঙালি ওঠরে জেগে এবার বীরের বেশে।


সাইয়িদ রফিকুল হক
০৬/১১/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast