www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কল্কে ধরা অবতার

কল্কে ধরা অবতার
সাইয়িদ রফিকুল হক

কল্কে ধরা অবতারে
ভেল্কি দেখায় রোজ,
জাতির সেবা করতে গিয়ে
করছে নিজের ভোজ!

চেহারাটা দেখলে ওদের
ভণ্ড আসে কাছে,
এরাই নাকি বুদ্ধিজীবী
বলার কিছু আছে?

কলিকালে দেখবে কত
আরও দেখার বাকী,
গজার-মাছের ভাবটা দেখায়
ছোটজাতের টাকি!

কল্কে ধরা অবতারদের
সবই দেখি মেকী,
বাইরে এরা বিশাল জ্ঞানী
আসলে যে বুদ্ধির ঢেঁকি!

এরা সবাই জাতে শিয়াল
স্বার্থলোভীর দল,
ভিনদেশীদের প্রভু মানে
নাই যে বুকের বল।

কল্কে ধরা অবতারে
খাচ্ছে জাতির মাথা,
এদের তোমরা না-তাড়ালে
বাড়বে বুকের ব্যথা।


সাইয়িদ রফিকুল হক
২২/১০/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast