www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সামাদ মুন্সীর পণ

সামাদ মুন্সীর পণ
সাইয়িদ রফিকুল হক

পণ করেছে সামাদ মুন্সী
ভোট দিবে না মন্দে,
দেশের কথা ভেবেচিন্তে
ভুগছে না সে দ্বন্দ্বে।

দেশের ক্ষতি করবে না সে
খুঁজবে ভালো-সজ্জন,
একটা ভোটেও ঠেকাবে সে
দেশ-জনতার নিমজ্জন।

দেখেশুনে সামাদ মুন্সী
হাঁটছে নীতির পথে,
টাকার লোভে চড়বে না সে
মেকী-ভেল্কির রথে।

নিজের স্বার্থ লাথি মেরে
গুনবে দেশের স্বার্থ,
স্বাধীনতার স্বপ্ন যেন
হয় না একটু ব্যর্থ।

সামাদ মুন্সী পণ করেছে
রাখবে দেশের মান,
স্বাধীনতার পক্ষে তাই সে
ভোটটা করবে দান।


সাইয়িদ রফিকুল হক
২১/১০/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast