www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভোট পাবি না

ভোট পাবি না
সাইয়িদ রফিকুল হক

ভোট পাবি না ভোট পাবি না
রাজাকারের নাতি,
সকাল-বিকাল যতই দেখাও
পাগলা-ঘোড়া হাতি!

ভোটের বাক্স খোলা হবে
শুধু দেশের জন্য,
আমজনতার সঠিক ভোটে
জাতি হবে ধন্য।

ভোট পাবি না ভোট পাবি না
দেশের ক্ষতিকারক,
আমজনতার ভোট পাবে না
রাজাকারের বাহক।

দেশের পক্ষে আছো যারা
সবাই বাঁধো জোট,
দেশপ্রেমিকের বাক্সে এবার
আমজনতার ভোট।

ভোট পাবি না ভোট পাবি না
রাজাকারের বংশ,
আমজনতার সঠিক ভোটে
সবাই হবে ধ্বংস।


সাইয়িদ রফিকুল হক
২০/১০/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast