www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মমতাময়ী

মমতাময়ী
সাইয়িদ রফিকুল হক

দম ফাটানো আর তো হাসি
আসে নাকো বন্ধু,
তাঁর অভাবে ঘরখানি আজ
শূন্য মনে হয় শুধু।

হাসিমুখে দরজাখানি
খোলে নাতো কেহ,
তাঁর অভাবে অবসাদে
যাচ্ছে ভরে দেহ।

প্রতিদিনের সূর্যখানি
হঠাৎ গেছে ডুবে,
অন্ধকারের হাতছানি তাই
দেখছি এখন পুবে।

সারাদিনের শেষে যখন
ফিরছি নিজের ঘরে,
কেউ বলে না ‘ফিরলি কেন
আজকে এতো পরে’?

ঘরের মতো আছে ঘরখান
নাই যে ঘরের স্নেহময়ী,
আজকে বুঝি মা যে ছিল
কত-ভীষণ মমতাময়ী।


সাইয়িদ রফিকুল হক
১৭/১০/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast