www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কালোবর্ণের কয়লাগুলো

কালোবর্ণের কয়লাগুলো
সাইয়িদ রফিকুল হক

কয়লা ধোয়ার চেষ্টা করে
লাভ কি হবে বলো?
তারচে ভালো কয়লাগুলো
পুড়িয়ে দেই চলো।

কয়লা ধুয়ে যায় না ময়লা
কয়লা বাড়ে আরও,
কালোবর্ণের কয়লাগুলো
স্বজন নয়রে কারও।

কয়লা ছেড়ে মানুষ ধরো
এতেই মিলবে মুক্তি,
পশুগুলো চিনতে হবে
মানবে কিনা যুক্তি?

মানুষরূপী-কয়লাগুলো
খাচ্ছে জাতির মাথা,
ওদের জ্বালায় সব মানুষের
হৃদকমলে ব্যথা।

কয়লাগুলো জ্বালিয়ে দাও
ঘুচবে জাতির দুঃখ,
এটাই হলো আসল কথা
বুদ্ধি ভীষণ সূক্ষ্ণ।


সাইয়িদ রফিকুল হক
১২/১০/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast