www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হামলাকারী খুনীর দল

হামলাকারী খুনীর দল
সাইয়িদ রফিকুল হক

হামলাকারী খুনীর দলে
পার পাবি না বাংলাদেশে,
জাহান্নামের রক্তস্রোতে
যাবি তোরা সবাই ভেসে।
মানুষ-মারার শাস্তি হবে
কঠিন থেকে কঠিনতর,
তওবা করে মানুষ তোরা
হবি নাকো তারপরও!
বুকের ভিতর পাপটা রেখে
করিস তোরা নামাজ-রোজা!
ভালোবাসার এই দুনিয়ায়
ধর্ম বুঝি এতোই সোজা?
পশুর মুখে ধর্মকথা
মানায় নাতো কোনোকালে,
তাইতো দেখি মানুষখুনী
ধরা পড়ে নিজের জালে।
হামলাকারী পশুর দলে
মরবি তোরা নিজের পাপে,
ধ্বংস তোরা হবিই হবি
দেশ-জনতার অভিশাপে।


সাইয়িদ রফিকুল হক
১১/১০/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast